
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান এলাকায় মাদক বিরো 'ধী বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মোঃ রেজাউল করিম ওরফে মন্টু (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেফতারকৃত রেজাউল করিম ঝিনাইদহ সদর থানাধীন নগরবাথান চেয়ারম্যান পাড়ার মৃত রহমত আলী মোল্লার ছেলে। তিনি স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘নাফকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড’-এর মার্কেটিং বিভাগে রিজিওনাল সেলস ম্যানেজার (RSM) হিসেবে পূর্বে দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে অভিযান পরিচালনা করা হয়। রাত আনুমানিক ৮টা ২০ মিনিটের দিকে ঝিনাইদহের ঐতিহ্যবাহী শহীদ মিনার এলাকার বৈকাল ক্যাফের সামনে থেকে তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরবর্তীতে তার শরীর তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সামাজিক ও পেশাগত পরিচয়ের আড়ালে এ ধরনের মাদক ব্যবসায় জড়িয়ে পড়ার ঘটনায় স্থানীয় সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করেন, তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে আরও কঠোর ও দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
পুলিশ জানিয়েছে,মাদক সিন্ডিকেটের সাথে আর কারা জড়িত রয়েছে,সে বিষয়ে নিবিড় তদন্ত চলছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সাহিদুল এনাম পল্লব মিয়া
অফিস:
বাসা নাম্বার ৯৫ , বনানী পাড়া
২৯ লালন শাহ সড়ক , হামদহ
ঝিনাইদহ-৭৩০০।
মোবাইল নাম্বার: 01989414641
জিমেইল: tdalyshocal@gmail.com
Copyright © 2026 দৈনিক সকালের সমাচার. All rights reserved.