কালিগঞ্জে যুবলীগ নেতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি
১৯শে অক্টোবর সোমবার ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের মধুপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মোঃ সেলিম (৩৮)কে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ । কালিগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে যে মোঃ সেলিম ত্রিলোচনপুর ইউনিয়নের যুবলীগের একজন সক্রিয় সদস্য। তাকে গোপন সূত্রের সংবাদ পেয়ে কালিগঞ্জ থানার পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে গ্রেফতার করে। তার মামলা নাম্বার ৪১ জিআর ১২৯/২৬। তাকে -ধারা ৮/৯/১০/১১/১২/১৩ সন্ত্রাস বিরোধী আইন-২০০৯ (সংশোধনী/২০২৬) ভিত্তিতে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সাহিদুল এনাম পল্লব মিয়া
অফিস:
বাসা নাম্বার ৯৫ , বনানী পাড়া
২৯ লালন শাহ সড়ক , হামদহ
ঝিনাইদহ-৭৩০০।
মোবাইল নাম্বার: 01989414641
জিমেইল: tdalyshocal@gmail.com
Copyright © 2026 দৈনিক সকালের সমাচার. All rights reserved.