ঝিনাইদহের শৈলকুপায় ১৩ জন মাদক সেবনকারী কে কার দন্ড ও অর্থদণ্ড প্রদান
নিজস্ব প্রতিনিধি
ঝিনাইদহ জেলার শোলকুপা থানায় ১৩ জন মাদক সেবীকে কারাদণ্ড অর্থদণ্ড প্রদান করা হয়েছে।রোজ সোমবার ১৯শে অক্টোবর ২০২৬ শৈলকুপা থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে আটককৃত ১৩ (তের) জন আসামীকে ডোপ টেস্ট পজিটিভ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মোতাবেক আাসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক সামারি ট্রায়ালের (Summary Trial) মাধ্যমে বিচারকার্য সম্পন্ন করে সকল আসামীদেরকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানপূর্বক জেলহাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত আসামীদের তালিকা ও সাজার বিবরণ: শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামের হানিফ শেখ এর ছেলে আঃ সাত্তার (৪০) ও ব্রহ্মপুর গ্রামের সাহাপাড়ার নুর ইসলামের ছেলে রাজু শাহ (২৫) উভয় কে (০৬ মাস সশ্রম কারাদন্ড, ১০০০ টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিন কারাদন্ড)
শেখ পাড়ার পদবদি গ্রামের নজির খানের ছেলে রয়েল খান ওরফে রাসেল (২৫) কে ৮ মাস সশ্রম কারাদন্ড, ১০০০ টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিন কারাদন্ড।
মির্জাপুর ইউনিয়নের মাইল মারি গ্রামের মৃত মোহাম্মদ আলী মন্ডল এর ছেলে রইচ উদ্দিন মন্ডল (৪৬) কে ০১ বছর সশ্রম কারাদন্ড, ২০০০ টাকা জরিমানা অনাদায়ে ৩০ দিন কারাদন্ড।
শেখ পাড়ার আদিল উদ্দিন মন্ডল এর ছেলে ইউনুস মন্ডল (৪৫) কে (০৮ মাস সশ্রম কারাদন্ড, ১০০০ টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিন কারাদন্ভ।
কৃষ্ণপুর গ্রামের শরিফুল ইসলাম এর ছেলে মোঃ হাসিব (২০) তৈয়ব আলী মোল্লার ছেলে মোঃ ফরহাদ হোসেন (২০) মোঃ রশিদ মন্ডলের ছেলে মোঃ আল আমিন (২৬) মোঃ দাউদ মন্ডলের ছেলে মোঃ সাব্বির হোসেন (২৫) মোঃ ওমর আলী বিশ্বাসের ছেলে মোঃ সিরাজুল বিশ্বাস (৩২) এবং মমিন মন্ডলের ছেলে মোঃ শাহিন হোসেন (২৮ ) কে ০৬ মাস সশ্রম কারাদন্ড, ১০০০ টাকা জরিমানা অনাদায়ে ১০ দিন কারাদন্ড ।
এছাড়া ঝিনাইদহ শহরের হামদহ কাঞ্চনপুরের আলফা ক্লিনিক এর পাশের নবাব মন্ডলের ছেলে বিপুল মণ্ডল (৩৫) কে ০১ বছর সশ্রম কারাদন্ড, ২০০০ টাকা জরিমানা অনাদায়ে ৩০ দিন কারাদন্ড এবং ফরিদপুর জেলার চরভদ্রাসন থানার চর উমরাপুর গ্রামের মোহাম্মদ জিরো বেপারীর ছেলে মোঃ হোসেন (২২) কে ০৮ মাস সশ্রম কারাদন্ড, ১০০০ টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিন কারাদন্ড)
মাদক ও অপরাধমুক্ত জেলা গঠনে শৈলকুপা থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সাহিদুল এনাম পল্লব মিয়া
অফিস:
বাসা নাম্বার ৯৫ , বনানী পাড়া
২৯ লালন শাহ সড়ক , হামদহ
ঝিনাইদহ-৭৩০০।
মোবাইল নাম্বার: 01989414641
জিমেইল: tdalyshocal@gmail.com
Copyright © 2026 দৈনিক সকালের সমাচার. All rights reserved.