গাইবান্ধায় ৪০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
মোঃ মিঠু মিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নে অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মাসুদ মিয়া (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবি পুলিশের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৯ অক্টোবর) রাত ৯টা ৫ মিনিটে গাইবান্ধা সদর উপজেলার ৫ নম্বর বল্লমঝাড় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের টেংগরজানী গ্রামে অভিযান চালায়। এ সময় নিজ বসতঘর থেকে মাসুদ মিয়াকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তাঁর পরিহিত নীল রঙের লুঙ্গির ডান কোঁচরে থাকা নীল রঙের জিপারে সংরক্ষিত হালকা কমলা রঙের ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করেন।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী গাইবান্ধা সদর থানায় মামলা করা হয়েছে। মামলার নম্বর ৩৬; তারিখ ২০ অক্টোবর ২০২৬।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সাহিদুল এনাম পল্লব মিয়া
অফিস:
বাসা নাম্বার ৯৫ , বনানী পাড়া
২৯ লালন শাহ সড়ক , হামদহ
ঝিনাইদহ-৭৩০০।
মোবাইল নাম্বার: 01989414641
জিমেইল: tdalyshocal@gmail.com
Copyright © 2026 দৈনিক সকালের সমাচার. All rights reserved.