প্রেমিকের মোটরসাইকেল প্রেমিকা চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার-
প্রেমিকার মোটরসাইকেলের পিছনে বসেছিল প্রেমিক, সড়ক দুর্ঘটনায় দুজনের করুণ মৃত্যু।
গতকাল রোজ বৃহস্পতিবার বিকেলে যশোর চৌগাছার টালিখোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়,ঝিনাইদহের মহেশপুর উপজেলার আদমপুর গ্রামের প্রেমিক অয়ন তার প্রেমিকা চৌগাছার বাকপাড়ার মিথিলার সাথে ঘুরতে বের হয়। এ সময় প্রেমিকার আবদার মেটাতে তার হাতে বাইক তুলে নিজে পেছনে বসেন। এরপর পিকআপের ধাক্কায় দুজনই নিহত হন ।
