ডাঃ মোঃ ওয়াজেদ আলী মৃধা ডার্মাটোলজিকেল সোসাইটির কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য নির্বাচিত
নিজস্ব প্রতিনিধি
খুলনা মেডিকেল কলেজের ডার্মাটোলজী বিভাগের সহযোগী অধ্যাপক, বিশিষ্ট চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ ওয়াজেদ আলী মৃধা সম্প্রতি বাংলাদেশ ডার্মাটোলজিকেল সোসাইটির কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
ডাঃ ওয়াজেদ আলী মৃধা ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়নের পদ্মনগর গ্রামের সন্তান। এই নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন ঝিনাইদহ প্রেস ইউনিটির সভাপতি ঝিনাইদহের বিশিষ্ট সাংবাদিক সাহিদুল এনাম পল্লব , তাকে আরো অভিনন্দন জানিয়েছে শৈলকূপা উপজেলা সমিতির পক্ষ থেকে সুমন আহমেদ মৃধা।
শৈলকূপার কৃতি সন্তান প্রথম বিভাগে কৃতিত্বের সহিত ১৯৮২ সালে এসএসসি পাস করেন।