• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
গলাচিপা – দশমিনার খাদ্য নিয়ন্ত্রণক মোঃ মাহামুদুল হাসান সিকদার কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই সদস্য গ্রেপ্তার গাইবান্ধায় ৪০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার শ্রীপুরের দারিয়াপুর ডিগ্রি কলেজে’আনোয়ারা খাতুন ছাত্রী নিবাস’ উদ্বোধন ঝিনাইদহে ভিডব্লিউবি প্রকল্পের টাকা আত্মসাৎ করেছে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মহেশপুরে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই শশুর গ্রেপ্তার নিহত‌ নাটোর বড়াইগ্রামে নিহত ১৪, এক যুগ আগে একই দিনে মৃত্যু হয় ৩৫ জনের দৈনিক মহেশপুরে ৬০ পিস ইয়াবাসহ ০১ জন গ্রেফতার ঝিনাইদহের শৈলকুপায় ১৩ জন মাদক সেবনকারী কে কার দন্ড ও অর্থদণ্ড প্রদান  সংবাদ প্রকাশের পর  জামালপুরে শিক্ষকের বেতন বন্ধ, মামলার নির্দেশ

গাইবান্ধায় ৪০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

রিপোর্টারের নাম / ৩৬ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

গাইবান্ধায় ৪০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মোঃ মিঠু মিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নে অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মাসুদ মিয়া (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবি পুলিশের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৯ অক্টোবর) রাত ৯টা ৫ মিনিটে গাইবান্ধা সদর উপজেলার ৫ নম্বর বল্লমঝাড় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের টেংগরজানী গ্রামে অভিযান চালায়। এ সময় নিজ বসতঘর থেকে মাসুদ মিয়াকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তাঁর পরিহিত নীল রঙের লুঙ্গির ডান কোঁচরে থাকা নীল রঙের জিপারে সংরক্ষিত হালকা কমলা রঙের ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করেন।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী গাইবান্ধা সদর থানায় মামলা করা হয়েছে। মামলার নম্বর ৩৬; তারিখ ২০ অক্টোবর ২০২৬।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ