• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
গলাচিপা – দশমিনার খাদ্য নিয়ন্ত্রণক মোঃ মাহামুদুল হাসান সিকদার কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই সদস্য গ্রেপ্তার গাইবান্ধায় ৪০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার শ্রীপুরের দারিয়াপুর ডিগ্রি কলেজে’আনোয়ারা খাতুন ছাত্রী নিবাস’ উদ্বোধন ঝিনাইদহে ভিডব্লিউবি প্রকল্পের টাকা আত্মসাৎ করেছে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মহেশপুরে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই শশুর গ্রেপ্তার নিহত‌ নাটোর বড়াইগ্রামে নিহত ১৪, এক যুগ আগে একই দিনে মৃত্যু হয় ৩৫ জনের দৈনিক মহেশপুরে ৬০ পিস ইয়াবাসহ ০১ জন গ্রেফতার ঝিনাইদহের শৈলকুপায় ১৩ জন মাদক সেবনকারী কে কার দন্ড ও অর্থদণ্ড প্রদান  সংবাদ প্রকাশের পর  জামালপুরে শিক্ষকের বেতন বন্ধ, মামলার নির্দেশ

নাটোর বড়াইগ্রামে নিহত ১৪, এক যুগ আগে একই দিনে মৃত্যু হয় ৩৫ জনের দৈনিক

রিপোর্টারের নাম / ৪০ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

আজ বড়াইগ্রামে নিহত ১৪, এক যুগ আগে একই দিনে মৃত্যু হয় ৩৫ জনের

বিশেষ প্রতিনিধি

রোজ মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৬। ভোরে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় আরপি পরিবহনের একটি বাস ও বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১৬ জন যাত্রী।

আজ ভোর সাড়ে ৪টার সময় বড়াইগ্রাম উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের সরকারপাড়া এলাকায় বাস-ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলে নয়জন ও হাসপাতালে নেওয়ার পর পাঁচজন মারা গেছেন।তবে নিহত ও আহতদের নাম পরিচয় সনাক্ত করা যায়নি।

বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন ও নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নয়জনের লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক, হাসপাতাল, নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে আহতদের মধ্যে পাঁচজন মারা গেছেন।

এদিকে নিহতদের মধ্যে দুই যানবাহনের চালক রয়েছেন। ঘটনার পরপরই নাটোর-পাবনা মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

দুর্ঘটনার খবর পেয়ে নাটোর জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবুল হায়াতসহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এক যুগ আগে একই দিনে মৃত্যু হয় ৩৫ জনের এদিকে ঠিক ১২ বছর আগে ২০১৪ সালের একই দিনে, অর্থাৎ ২০ অক্টোবর একই উপজেলার রাজ্জাকের মোড়ে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হন।

এ ঘটনায় আহত হন ৪০ জনের বেশি যাত্রী। দিনটি ছিল সোমবার।সেদিন বিকেল সাড়ে ৩টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী কেয়া পরিবহন এবং রাজশাহী থেকে সিরাজগঞ্জগামী অথৈ পরিবহনের বাস দুটির মধ্যে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। ১২ বছর পর একই দিনে একই উপজেলায় এমন বড় দুটি দুর্ঘটনা ঘটায় জেলাবাসীর মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ