• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
গলাচিপা – দশমিনার খাদ্য নিয়ন্ত্রণক মোঃ মাহামুদুল হাসান সিকদার কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই সদস্য গ্রেপ্তার গাইবান্ধায় ৪০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার শ্রীপুরের দারিয়াপুর ডিগ্রি কলেজে’আনোয়ারা খাতুন ছাত্রী নিবাস’ উদ্বোধন ঝিনাইদহে ভিডব্লিউবি প্রকল্পের টাকা আত্মসাৎ করেছে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মহেশপুরে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই শশুর গ্রেপ্তার নিহত‌ নাটোর বড়াইগ্রামে নিহত ১৪, এক যুগ আগে একই দিনে মৃত্যু হয় ৩৫ জনের দৈনিক মহেশপুরে ৬০ পিস ইয়াবাসহ ০১ জন গ্রেফতার ঝিনাইদহের শৈলকুপায় ১৩ জন মাদক সেবনকারী কে কার দন্ড ও অর্থদণ্ড প্রদান  সংবাদ প্রকাশের পর  জামালপুরে শিক্ষকের বেতন বন্ধ, মামলার নির্দেশ

মহেশপুরে ৬০ পিস ইয়াবাসহ ০১ জন গ্রেফতার

রিপোর্টারের নাম / ৪০ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

মহেশপুরে ৬০ পিস ইয়াবাসহ ০১ জন গ্রেফতার

শহিদুল ইসলামম হেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-

ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৬০ (ষাট) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, জেলায় অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার এবং ওয়ারেন্ট তামিলের নিয়মিত বিশেষ অভিযানের অংশ হিসেবে ১৯/১০/২০২৬ খ্রিঃ তারিখ রাতে মহেশপুর থানার একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার এসআই (নিরস্ত্র) বি.এম মনিরুজ্জামানের নেতৃত্বে সংগীয় ফোর্স ১৯/১০/২০২৬ খ্রিঃ তারিখ ২২:০৫ ঘটিকার সময় মহেশপুর থানাধীন ১১নং মান্দারবাড়ীয়া ইউনিয়নের মান্দারবাড়ীয়া গ্রামস্থ আসামী মোঃ রফিকুল ইসলামের বসতবাড়ীর সামনে ইটের সলিং রাস্তার ওপর অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

গ্রেফতারকৃত আসামী হলো  মোঃ রফিকুল ইসলাম (৫০), পিতা- মৃত মকছেদ আলী মন্ডল, মাতা- মোছাঃ খদেজা বেগম, সাং- মান্দারবাড়ীয়া, থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহ।

উদ্ধারকৃত আলামত:আসামীর পরিহিত প্যান্টের পকেটে তল্লাশি চালিয়ে তার নিজ হাতে বের করে দেওয়া মতে ০১টি সাদা পলিথিনে মোড়ানো হালকা কমলা রঙের ৬০ (ষাট) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ০৬ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১৮,০০০/- (আঠারো হাজার) টাকা গহীত আইনগত ব্যবস্থা:

এ ঘটনায় উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দপূর্বক মহেশপুর থানায় মামলা নং-৩৪, তারিখ: ২০/১০/২০২৬ খ্রিঃ, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মহেশপুর থানা এলাকায় মাদক নির্মূল, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ