• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
গলাচিপা – দশমিনার খাদ্য নিয়ন্ত্রণক মোঃ মাহামুদুল হাসান সিকদার কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই সদস্য গ্রেপ্তার গাইবান্ধায় ৪০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার শ্রীপুরের দারিয়াপুর ডিগ্রি কলেজে’আনোয়ারা খাতুন ছাত্রী নিবাস’ উদ্বোধন ঝিনাইদহে ভিডব্লিউবি প্রকল্পের টাকা আত্মসাৎ করেছে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মহেশপুরে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই শশুর গ্রেপ্তার নিহত‌ নাটোর বড়াইগ্রামে নিহত ১৪, এক যুগ আগে একই দিনে মৃত্যু হয় ৩৫ জনের দৈনিক মহেশপুরে ৬০ পিস ইয়াবাসহ ০১ জন গ্রেফতার ঝিনাইদহের শৈলকুপায় ১৩ জন মাদক সেবনকারী কে কার দন্ড ও অর্থদণ্ড প্রদান  সংবাদ প্রকাশের পর  জামালপুরে শিক্ষকের বেতন বন্ধ, মামলার নির্দেশ

মহেশপুরে ৭০ গ্রাম গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেপ্তার

রিপোর্টারের নাম / ৬৫ জন দেখেছে
আপডেট : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

মহেশপুরে ৭০ গ্রাম গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেপ্তার

শহিদুল ইসলাম

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-

ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৪৩ পুরিয়া (৭০ গ্রাম) অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ মোঃ আজিজুর রহমান রিপন (৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) রাত ১৯:৪০ ঘটিকায় মহেশপুর থানাধীন ১০নং নাটিমা ইউনিয়নের নস্তি শাকিল মোড়স্থ মহেশপুর-ভৈরবগামী পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মহেশপুর থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য, অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই (নিঃ) মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নস্তি শাকিল মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে স্থানীয় জনৈক বিকাশ দাসের বাড়ির সামনের রাস্তা থেকে সন্দেহভাজন হিসেবে মোঃ আজিজুর রহমান রিপনকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার পরিহিত ট্রাউজারের পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ৪৩ পুরিয়া (অঙ্গানুকালীন ওজন ৭০ গ্রাম) অবৈধ গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৪,৩০০/- (চার হাজার তিনশত) টাকা।

গ্রেপ্তারকৃত আসামির পরিচয়: মোঃ আজিজুর রহমান রিপন (৩৮), পিতা- মৃত শফিকুল ইসলাম, গ্রাম- সস্তা নতুনপাড়া, থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহ।

ঘটনা সংক্রান্তে মহেশপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে (মামলা নং- ২৯, তারিখ: ১৬/১০/২০২৬ খ্রিঃ)। আসামির পিসিপিআর (PCPR) যাচাই সাপেক্ষে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে মহেশপুর থানা পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মহেশপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইমরান আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ