ঝিনাইদহের কালীগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি
ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার মাহাতোবউদ্দিন ডিগ্রি কলেজের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি রকি হোসেনকে গ্রেফতার করেছে টালিগঞ্জ থানা পুলিশ।
কালিগঞ্জ থানা পুলিশের সূত্র থেকে জানা যায় যে ১৮ই অক্টোবর রোজ রবিবার কালিগঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। রকি হোসেন শ্রীরামপুর গ্রামের মনোয়ার বিশ্বাসের ছেলে। তাকে ২০০৯ সালের সন্ত্রাস দমন আইনে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।