মদন পৌরসভা দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মির্জা কবির আহমেদ, চাইলেন সকলের দোয়া ও সমর্থন
মোঃ আলম খান,নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনার মদন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদ প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন হাজী মির্জা কবির আহমেদ।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পৌরসভার ৫টি পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করেন তিনি।
এ সময় তিনি পৌরবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।
মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) সন্ধ্যা ৯ টা হতে রাত ১১টা পর্যন্ত শতাধিক মোটরসাইকেলের একটি বহর নিয়ে মদন পৌরসভার ৫ টি পূজামণ্ডপ পরিদর্শন করেন হাজী মির্জা কবির আহমেদ। এ সময় তিনি পূজামণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের ধর্মীয় উৎসবের আনন্দে শামিল হন। সেই সাথে সকল পূজামণ্ডপে আর্থীক সহায়তা প্রদান করেন।
আসন্ন মদন পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশা নিয়ে ইতোমধ্যে পৌরবাসীর দোয়া ও সমর্থন কামনা করছেন হাজী মির্জা কবির আহমেদ।
শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে পূজামণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এবং সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন।
হাজী মির্জা কবির আহমেদ, মদন পৌরসভার সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেন। একই সঙ্গে আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার লক্ষ্যে পৌরবাসীর সহযোগিতা কামনা করেন।
ধর্মীয় উৎসবে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে মদন পৌরসভার শারদীয় দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করার মধ্যে দিয়ে এ আয়োজন সম্পন্ন হয়।