• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
মদন পৌরসভা দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মির্জা কবির আহমেদ, চাইলেন সকলের দোয়া ও সমর্থন গলাচিপা – দশমিনার খাদ্য নিয়ন্ত্রণক মোঃ মাহামুদুল হাসান সিকদার কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই সদস্য গ্রেপ্তার গাইবান্ধায় ৪০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার শ্রীপুরের দারিয়াপুর ডিগ্রি কলেজে’আনোয়ারা খাতুন ছাত্রী নিবাস’ উদ্বোধন ঝিনাইদহে ভিডব্লিউবি প্রকল্পের টাকা আত্মসাৎ করেছে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মহেশপুরে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই শশুর গ্রেপ্তার নিহত‌ নাটোর বড়াইগ্রামে নিহত ১৪, এক যুগ আগে একই দিনে মৃত্যু হয় ৩৫ জনের দৈনিক মহেশপুরে ৬০ পিস ইয়াবাসহ ০১ জন গ্রেফতার ঝিনাইদহের শৈলকুপায় ১৩ জন মাদক সেবনকারী কে কার দন্ড ও অর্থদণ্ড প্রদান 

শ্রীপুরে অ্যাড. কাজী আব্দুর রশিদ সমন্বয় ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য ও ক্রীড়া সামগ্রী বিতরণ

রিপোর্টারের নাম / ৫৭ জন দেখেছে
আপডেট : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

শ্রীপুরে অ্যাড. কাজী আব্দুর রশিদ সমন্বয় ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য ও ক্রীড়া সামগ্রী বিতরণ

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

“মানবতার কল্যাণ আমাদের অঙ্গীকার”— এই প্রতিপাদ্যে মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের নোহাটা পালবাড়ী বটতলা এলাকায় অ্যাডভোকেট কাজী আব্দুর রশিদ সমন্বয় ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী এবং তরুণদের ক্রীড়ামুখী করার লক্ষ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪ টায় অ্যাডভোকেট কাজী আব্দুর রশিদ সমন্বয় ফাউন্ডেশন’ (একটি স্বেচ্ছাসেবী যুব সংগঠন) এর উদ্যোগে এই মানবিক ও সামাজিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সব্দালপুর ইউনিয়নের গরীব, অসহায় ও দুস্থ ৯০ টি পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি “মাদককে না বলুন” আহ্বানে সাড়া দিয়ে এলাকার যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে ফুটবল, ভলিবল ও ব্যাডমিন্টনসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট কাজী আব্দুর রশিদ বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন উপদেষ্টা নির্বাচিত হওয়ায় অনুষ্ঠানে উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করানো হয়।

ফাউন্ডেশনের সভাপতি ও সব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট কাজী আব্দুর রশিদের সভাপতিত্ব ও সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক যুবক উপস্থিত ছিলেন।

এ বিষয়ে অ্যাডভোকেট কাজী আব্দুর রশিদ সমন্বয় ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট কাজী আব্দুর রশিদ জানান, সাধারণ মানুষের কষ্ট লাঘব এবং তরুণ প্রজন্মকে মাদকমুক্ত ও ক্রীড়ামুখী করে গড়ে তোলার লক্ষ্যে এই ধরণের মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ